সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অপুর পাঁচালি - সত্যজিৎ রায়

  অপুর পাঁচালি - সত্যজিৎ রায় ‘অপুর পাঁচালি’ সত্যজিৎ রায়ের ইংরেজিতে লেখা স্মৃতিকথা ‘মাই ইয়ার্স উইথ অপু’র বাংলা অনুবাদ। ইংরেজি বইখানি প্রকাশের আগেই বাংলায় দুই কিস্তিতে ‘দেশ’ পত্রিকার শারদীয় ১৪০০ ও ১৪০১ সংখ্যায় এটি প্রকাশিত হয়। গ্রন্থাকারে ‘বর্তমান মুদ্রণ তারই কিঞ্চিৎ পরিমার্জিত রূপ। ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’—এই ত্রয়ী-চলচ্চিত্র ছাড়া সত্যজিৎ যদি আর কোনও ছবি না-ও তৈরি করতেন তবু সিনেমার ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকত। কেমন করে, কতখানি বাধা-বিপত্তি ও বিচিত্র অভিজ্ঞতার মধ্যে তিনি সৃষ্টির এই সার্থকতায় পৌঁছেছিলেন তার নেপথ্য-কাহিনী ‘অপুর পাঁচালি’। ভবিষ্যৎ চিত্র-নির্মাতা, চিত্র-দর্শক ও সাধারণ পাঠক এ-কাহিনী সমানভাবে উপভোগ করবেন। লেখক হিসেবে সত্যজিৎ ধীরে-ধীরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু সে শুধু সর্বজনভোগ্য রোমাঞ্চকর কাহিনীর স্রষ্টা হিসেবেই নয়, সেই সঙ্গে সমালোচক ও মননশীল প্রবন্ধকার হিসেবেও তাঁকে সার্থক হতে দেখেছেন বাংলা ও ইংরেজি উভয় ভাষার পাঠক। ‘মাই ইয়ার্স উইথ অপু’ তথা ‘অপুর পাঁচালি’ নিজের ও নিজের কাজ সম্পর্কে তাঁর সর্বশেষ রচনা—যেমন আপন শৈশব ও কৈশ...
সাম্প্রতিক পোস্টগুলি

অবাক জলপান - সুকুমার রায়

অবাক জলপান - সুকুমার রায় সুকুমার রায়ের 'অবাক জলপান' ছোট্ট একটি নাটিকা। এতে একটি গল্প বলা হয়েছে। তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মামা— এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্যদিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা।  Download Button ⬇ বই টির EPUB ভার্সন ডাউনলোড করুন।

মোহন রায়ের বাঁশি - অদ্ভুতুড়ে সিরিজ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  মোহন রায়ের বাঁশি - অদ্ভুতুড়ে সিরিজ - শীর্ষেন্দু মুখোপাধ্যায় মোহন রায়ের বাঁশি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজের একটি বিখ্যাত বাংলা দুর্দান্ত কিশোর কাহিনী । Download Button ⬇ বই টির EPUB ভার্সন ডাউনলোড করুন।

ব্যোমকেশ সমগ্র - শরদিন্দু বন্দোপাধ্যায়

  ব্যোমকেশ সমগ্র - শরদিন্দু বন্দোপাধ্যায় প্রকাশকের নিবেদন শরদিন্দু অম্‌নিবাস (প্রথম-দ্বাদশ খণ্ড) গ্রন্থে সঙ্কলিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনাসমূহ বিষয় অনুসারে এক একটি পৃথক খণ্ডে বিন্যস্ত করার পরিকল্পনা অনুসারে গোয়েন্দা গল্প ও উপন্যাসগুলি একত্রে ‘ব্যোমকেশ সমগ্র’ নামে প্রকাশিত হয় (মে ১৯৯৫)। শরদিন্দু অম্‌নিবাস-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডের ভূমিকা যথাক্রমে সুকুমার সেনের ‘ব্যোমকেশ-উপন্যাস’ এবং প্রতুলচন্দ্র গুপ্তের ‘ব্যোমকেশ, সত্যবতী, সত্যবতীর গাড়ি’ শীর্ষক রচনা দুটিও ‘ব্যোমকেশ সমগ্র’ গ্রন্থের প্রারম্ভে দেওয়া হয়। গ্রন্থটির বর্তমান সংস্করণে (অক্টোবর ২০০০) সংযোজিত পরিশিষ্ট অংশে পুনর্মুদ্রিত হল শরদিন্দু অম্‌নিবাস দ্বাদশ তথা শেষ খণ্ডের প্রতুলচন্দ্র গুপ্তের লেখা ভূমিকা ‘ব্যোমকেশ ও সত্যবতীর প্রস্থান’ এবং দ্বিতীয় খণ্ডের পরিশিষ্টে প্রকাশিত পার্থ চট্টোপাধ্যায়ের রচনা ‘ব্যোমকেশের সঙ্গে সাক্ষাৎকার’। বিষয় হিসাবে রচনা বিন্যাসের দ্বিতীয় পর্যায়ে লেখকের সমুদয় ঐতিহাসিক উপন্যাস ও গল্প (পাঁচটি উপন্যাস: কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি ও তুঙ্গভদ্রার তীরে এবং সতেরোটি ...

লোটাকম্বল – সঞ্জীব চট্টোপাধ্যায়

  লোটাকম্বল     –     সঞ্জীব চট্টোপাধ্যায়      লোটাকম্বল দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় পাঠকবর্গ এক ভিন্নতর স্বাদের লেখায় আপ্লুত হয়েছিলেন। অজস্র পত্রে তাঁরা সেই আনন্দজ্ঞাপন করেছিলেন। প্রথম পর্ব শেষ হবার পর অসংখ্য অনুরোধ এসেছিল অনুরূপ একটি দ্বিতীয় পর্ব অবিলম্বে শুরু করার। কেন লোটাকম্বল এত জনপ্রিয় হয়েছিল! কীসের গুণে? নিছক হাস্যরস অথবা অন্য কিছু? বাংলাসাহিত্যে হাসির গল্প অনেক লেখা হয়েছে। হাসির উপন্যাস একটি কি দুটি। তা-ও সীমিত পৃষ্ঠাসংখ্যায়। সুবৃহৎ একটি হাসির উপন্যাস দীর্ঘধারাবাহিকতায় প্রকাশের অনন্য দৃষ্টান্ত পাঠক-অভিনন্দনের অন্যতম কারণ হলেও, ভাল-লাগার আসল রহস্য হল, লোটাকম্বল মূল্যবোধের উপন্যাস, মানুষের অন্তর্মনের আধ্যাত্মিক সংকটের উপন্যাস। ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাড়িয়ে নিঃসঙ্গ এক প্রৌঢ়, হিমালয়ের মতো যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শ নিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুসিয়ান জেনারাল অথচ ভেতরে ভেতরে কুসুম-কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।পূর্বপুরুষ উত্তরপুরুষে সঞ্চারিত করতে ...

পুতুলনাচের ইতিকথা (উপন্যাস) – মানিক বন্দ্যোপাধ্যায়

পুতুলনাচের ইতিকথা (উপন্যাস) – মানিক বন্দ্যোপাধ্যায়      পুতুলনাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় বাংলা ১৩৪১ সালের পৌষ থেকে ১৩৪২ সালের অগ্রহায়ণ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৩৬ সালে এটি বই আকারে প্রকাশিত হয়।      নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলোর উপর যখন আমরা নিয়ন্ত্রণ হারাই তখন মনে হয় আমরা পুতুলই বৈকি। অজানা কোন এক সূতার টানে নেচে যাই, অভিনয় করে যাই জীবনের মঞ্চে।      অদ্ভুত রঙ্গমঞ্চ আমাদের এ জীবন।প্রাকৃতিক নির্বাচনের এই জগতে প্রতিটি মানুষের স্বতন্ত্র জীবন বৈচিত্র্য, নর-নারীর এক অমোঘ আকর্ষণ,যুগ যুগ ধরে টিকে থাকা ভুয়োদর্শনের উপর অন্ধবিশ্বাস,সার্থক জীবনের নামে এক মরীচিকার পিছে ছুটে চলা এইসব মিলিয়ে ফুলে-ফেঁপে ওঠা জীবনকে সঙ্গী করে আমাদের বেঁচে থাকা।বইটিতে মানিক বন্দোপাধ্যায় বলেছেন,এক গ্রাম্য যাপিত-জীবনের গল্প।আপাত দৃষ্টিতে যাকে বৈচিত্র্যহীন,সঙ্কীর্ণ স্বকেন্দ্রিক বলে ভুল হয়।কিন্তু মানিক দেখিয়েছেন এর মাঝেও আছে কত বৈচিত্র্য, কত রহস্য,ক্ষুদ্র-বৃহৎ ঘ...

পাণ্ডব গোয়েন্দা সমগ্র - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

       কৈশোর মানেই খোলা আকাশ। মেঘের মতো ভেসে বেড়ানো যায় কল্পনার জগতে। রহস্যের গন্ধ, রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলেই পরিপূর্ণ হয় কৈশোর। এমনই সব অভিজ্ঞতার সম্ভার পান্ডব গোয়েন্দার গল্প। বাবলু, বিলু, ভোম্বল - তিনটি ছেলে। বাচ্চু,বিচ্চু - দুটি মেয়ে। এই পাঁচজনকে নিয়েই পান্ডব গোয়েন্দা। এদের অভিযানগুলো প্যাঁচালো, জটিল নয়। সরলতায় মাখানো, অথচ কি সাহসী। তুখোড় বুদ্ধির অধিকারী এই পাঁচ দস্যি। এদের অভিযান মানেই ঘটনার ঘনঘটা। নিত্যনতুন পটভূমি। প্রতি ক্ষণে চমক। তবে সেই চমকের আড়ালে হারিয়ে যায় না সারল্য। এমন ভাবেই পান্ডব গোয়েন্দার গল্পগুলো সৃষ্টি করেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাওড়ায় বাস করা এই কচিকাঁচাদের দলের অভিযানের দুঃসাহসিক কাহিনীগুলো প্রথমে প্রকাশিত হতো নানান পত্র-পত্রিকায়। পরে তা বই আকারে প্রকাশিত হয়। স্বভাবতই শিশু-কিশোর সকলের মন জয় করে নেয় এই গোয়েন্দা কাহিনীগুলো। বয়সের গণ্ডি পেরিয়ে এই অভিযানমূলক গোয়েন্দা গল্প সাহিত্যের ক্ষেত্রে আজও নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে।     বাংলা সাহিত্যে গোয়েন্দা মানেই তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত কোন মানুষ। সেই গোয়েন্দাকে সঙ্গ দেয় তে...