লোটাকম্বল – সঞ্জীব চট্টোপাধ্যায় লোটাকম্বল দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় পাঠকবর্গ এক ভিন্নতর স্বাদের লেখায় আপ্লুত হয়েছিলেন। অজস্র পত্রে তাঁরা সেই আনন্দজ্ঞাপন করেছিলেন। প্রথম পর্ব শেষ হবার পর অসংখ্য অনুরোধ এসেছিল অনুরূপ একটি দ্বিতীয় পর্ব অবিলম্বে শুরু করার। কেন লোটাকম্বল এত জনপ্রিয় হয়েছিল! কীসের গুণে? নিছক হাস্যরস অথবা অন্য কিছু? বাংলাসাহিত্যে হাসির গল্প অনেক লেখা হয়েছে। হাসির উপন্যাস একটি কি দুটি। তা-ও সীমিত পৃষ্ঠাসংখ্যায়। সুবৃহৎ একটি হাসির উপন্যাস দীর্ঘধারাবাহিকতায় প্রকাশের অনন্য দৃষ্টান্ত পাঠক-অভিনন্দনের অন্যতম কারণ হলেও, ভাল-লাগার আসল রহস্য হল, লোটাকম্বল মূল্যবোধের উপন্যাস, মানুষের অন্তর্মনের আধ্যাত্মিক সংকটের উপন্যাস। ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাড়িয়ে নিঃসঙ্গ এক প্রৌঢ়, হিমালয়ের মতো যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শ নিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুসিয়ান জেনারাল অথচ ভেতরে ভেতরে কুসুম-কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।পূর্বপুরুষ উত্তরপুরুষে সঞ্চারিত করতে ...
ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট, লাইব্রেরী, বিভিন্ন সোশ্যাল সাইট, এবং আরও অন্যান্য সুত্র থেকে আমরা সংগ্রহ করেছি বাংলা বইয়ের epub ভার্সন। যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে বা বিভিন্ন কারণে বই কিনতে বা বইয়ের হার্ড কপি সংগ্রহ করতে পারেন না, বা যারা অনলাইনে পড়তে ভালোবাসেন, তাদের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি প্রায় ১০০০ এরও বেশী বাংলা বই!! epub ভার্সন এ। বাংলা ভাষায় পিডিএফ ইন্টারনেটে এখন অনেক উপলভ্য। কিন্তু epub এর প্রচলন সবে মাত্র শুরু হয়েছে! epub সম্পর্কে আর জানতে আমাদের about পেইজ ফলো করুন।