কৈশোর মানেই খোলা আকাশ। মেঘের মতো ভেসে বেড়ানো যায় কল্পনার জগতে। রহস্যের গন্ধ, রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলেই পরিপূর্ণ হয় কৈশোর। এমনই সব অভিজ্ঞতার সম্ভার পান্ডব গোয়েন্দার গল্প। বাবলু, বিলু, ভোম্বল - তিনটি ছেলে। বাচ্চু,বিচ্চু - দুটি মেয়ে। এই পাঁচজনকে নিয়েই পান্ডব গোয়েন্দা। এদের অভিযানগুলো প্যাঁচালো, জটিল নয়। সরলতায় মাখানো, অথচ কি সাহসী। তুখোড় বুদ্ধির অধিকারী এই পাঁচ দস্যি। এদের অভিযান মানেই ঘটনার ঘনঘটা। নিত্যনতুন পটভূমি। প্রতি ক্ষণে চমক। তবে সেই চমকের আড়ালে হারিয়ে যায় না সারল্য। এমন ভাবেই পান্ডব গোয়েন্দার গল্পগুলো সৃষ্টি করেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাওড়ায় বাস করা এই কচিকাঁচাদের দলের অভিযানের দুঃসাহসিক কাহিনীগুলো প্রথমে প্রকাশিত হতো নানান পত্র-পত্রিকায়। পরে তা বই আকারে প্রকাশিত হয়। স্বভাবতই শিশু-কিশোর সকলের মন জয় করে নেয় এই গোয়েন্দা কাহিনীগুলো। বয়সের গণ্ডি পেরিয়ে এই অভিযানমূলক গোয়েন্দা গল্প সাহিত্যের ক্ষেত্রে আজও নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। বাংলা সাহিত্যে গোয়েন্দা মানেই তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত কোন মানুষ। সেই গোয়েন্দাকে সঙ্গ দেয় তে...
ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট, লাইব্রেরী, বিভিন্ন সোশ্যাল সাইট, এবং আরও অন্যান্য সুত্র থেকে আমরা সংগ্রহ করেছি বাংলা বইয়ের epub ভার্সন। যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে বা বিভিন্ন কারণে বই কিনতে বা বইয়ের হার্ড কপি সংগ্রহ করতে পারেন না, বা যারা অনলাইনে পড়তে ভালোবাসেন, তাদের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি প্রায় ১০০০ এরও বেশী বাংলা বই!! epub ভার্সন এ। বাংলা ভাষায় পিডিএফ ইন্টারনেটে এখন অনেক উপলভ্য। কিন্তু epub এর প্রচলন সবে মাত্র শুরু হয়েছে! epub সম্পর্কে আর জানতে আমাদের about পেইজ ফলো করুন।