হলুদ পাঞ্জাবি পরা হিমুরা যুগে যুগে আসবে, আর রূপারা তাদেরকে এভাবেই ভালোবাসবে। হিমুকে আমরা সবাই চিনি। হলুদ পাঞ্জাবি পরা হিমু আর নীল শাড়িতে ‘রূপবতী’ রূপার ভালোবাসার গল্প পড়তে পড়তে মন কেমন করে ওঠেনি, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট এই হিমু চরিত্র একই সঙ্গে জটিল আর সর্বজনীন। হিমু আর রূপার মতো মনে হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের পাঠকদের এভাবে আর কোনো চরিত্র টানতে পারেনি। নব্বই দশকের লেখা হিমু সিরিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষীর মাধ্যমে আগমন ঘটে হিমুর। হিমুর স্রষ্টা হুমায়ূন আহমেদ স্বয়ং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হিমু হওয়া বেশ জটিল ব্যাপার’। তবু কল্পনা কিংবা বাস্তবে কতশত তরুণ যে হিমু হতে চায়, তা গুনে শেষ করা অসম্ভব। আর হিমুর কথা বললেই চলে আসে রূপার কথা। ভালোবাসা মনে হয় এমনই হয়। কোনো কিছুর আশা না করে শুধু ভালোবেসে যায় রূপা হিমুকে। হিমুর উদাসীন আচরণ আর ব্যতিক্রমী জীবনদর্শন তাকে রূপাকে কাছে টানতে দেয় না। তবু কেন যেন ভালোবাসা বেঁচে থাকে। লেখা - https://www.haal.fashion/lifestyle/wztjdog5ww Download Button ⬇ বই টির EPUB ভার্সন...
ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট, লাইব্রেরী, বিভিন্ন সোশ্যাল সাইট, এবং আরও অন্যান্য সুত্র থেকে আমরা সংগ্রহ করেছি বাংলা বইয়ের epub ভার্সন। যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে বা বিভিন্ন কারণে বই কিনতে বা বইয়ের হার্ড কপি সংগ্রহ করতে পারেন না, বা যারা অনলাইনে পড়তে ভালোবাসেন, তাদের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি প্রায় ১০০০ এরও বেশী বাংলা বই!! epub ভার্সন এ। বাংলা ভাষায় পিডিএফ ইন্টারনেটে এখন অনেক উপলভ্য। কিন্তু epub এর প্রচলন সবে মাত্র শুরু হয়েছে! epub সম্পর্কে আর জানতে আমাদের about পেইজ ফলো করুন।