সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সমগ্র লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যোমকেশ সমগ্র - শরদিন্দু বন্দোপাধ্যায়

  ব্যোমকেশ সমগ্র - শরদিন্দু বন্দোপাধ্যায় প্রকাশকের নিবেদন শরদিন্দু অম্‌নিবাস (প্রথম-দ্বাদশ খণ্ড) গ্রন্থে সঙ্কলিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনাসমূহ বিষয় অনুসারে এক একটি পৃথক খণ্ডে বিন্যস্ত করার পরিকল্পনা অনুসারে গোয়েন্দা গল্প ও উপন্যাসগুলি একত্রে ‘ব্যোমকেশ সমগ্র’ নামে প্রকাশিত হয় (মে ১৯৯৫)। শরদিন্দু অম্‌নিবাস-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডের ভূমিকা যথাক্রমে সুকুমার সেনের ‘ব্যোমকেশ-উপন্যাস’ এবং প্রতুলচন্দ্র গুপ্তের ‘ব্যোমকেশ, সত্যবতী, সত্যবতীর গাড়ি’ শীর্ষক রচনা দুটিও ‘ব্যোমকেশ সমগ্র’ গ্রন্থের প্রারম্ভে দেওয়া হয়। গ্রন্থটির বর্তমান সংস্করণে (অক্টোবর ২০০০) সংযোজিত পরিশিষ্ট অংশে পুনর্মুদ্রিত হল শরদিন্দু অম্‌নিবাস দ্বাদশ তথা শেষ খণ্ডের প্রতুলচন্দ্র গুপ্তের লেখা ভূমিকা ‘ব্যোমকেশ ও সত্যবতীর প্রস্থান’ এবং দ্বিতীয় খণ্ডের পরিশিষ্টে প্রকাশিত পার্থ চট্টোপাধ্যায়ের রচনা ‘ব্যোমকেশের সঙ্গে সাক্ষাৎকার’। বিষয় হিসাবে রচনা বিন্যাসের দ্বিতীয় পর্যায়ে লেখকের সমুদয় ঐতিহাসিক উপন্যাস ও গল্প (পাঁচটি উপন্যাস: কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি ও তুঙ্গভদ্রার তীরে এবং সতেরোটি ...

হিমু সমগ্র - হুমায়ুন আহমেদ

  হলুদ পাঞ্জাবি পরা হিমুরা যুগে যুগে আসবে, আর রূপারা তাদেরকে এভাবেই ভালোবাসবে। হিমুকে আমরা সবাই চিনি। হলুদ পাঞ্জাবি পরা হিমু আর নীল শাড়িতে ‘রূপবতী’ রূপার ভালোবাসার গল্প পড়তে পড়তে মন কেমন করে ওঠেনি, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট এই হিমু চরিত্র একই সঙ্গে জটিল আর সর্বজনীন। হিমু আর রূপার মতো মনে হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের পাঠকদের এভাবে আর কোনো চরিত্র টানতে পারেনি। নব্বই দশকের লেখা হিমু সিরিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষীর মাধ্যমে আগমন ঘটে হিমুর। হিমুর স্রষ্টা হুমায়ূন আহমেদ স্বয়ং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হিমু হওয়া বেশ জটিল ব্যাপার’। তবু কল্পনা কিংবা বাস্তবে কতশত তরুণ যে হিমু হতে চায়, তা গুনে শেষ করা অসম্ভব। আর হিমুর কথা বললেই চলে আসে রূপার কথা। ভালোবাসা মনে হয় এমনই হয়। কোনো কিছুর আশা না করে শুধু ভালোবেসে যায় রূপা হিমুকে। হিমুর উদাসীন আচরণ আর ব্যতিক্রমী জীবনদর্শন তাকে রূপাকে কাছে টানতে দেয় না। তবু কেন যেন ভালোবাসা বেঁচে থাকে।  লেখা - https://www.haal.fashion/lifestyle/wztjdog5ww Download Button ⬇ বই টির EPUB ভার্সন...